ঢাকা
logo
প্রকাশিত : October 16, 2025

৪৮ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। এই যুদ্ধবিরতি বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) থেকে কার্যকর হয়েছে। খবর এনডিটিভির।

ইসলামাবাদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সংলাপের মাধ্যমে জটিল হলেও সমাধানযোগ্য ইস্যুটির একটি ইতিবাচক সমাধান খুঁজে পেতে উভয় পক্ষ আন্তরিক প্রচেষ্টা চালাবে’।

পাকিস্তানের দাবি, যুদ্ধবিরতির অনুরোধ করেছে আফগানিস্তান। তবে আফগানিস্তান এখনো এই দাবি বা যুদ্ধবিরতি সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

এর আগে বুধবার সকালে পাকিস্তান জানায়, রাতভর সামরিক অভিযানে তারা ডজনখানেক আফগান নিরাপত্তা সদস্য ও ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে। এটি সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা।

পাকিস্তান আরও জানিয়েছে, তারা অপ্ররোচিত হামলার জবাবে আফগানিস্তানের ট্যাংক ও সামরিক পোস্ট ধ্বংস করেছে।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাল্টা হামলায় তারা একটি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে এবং একটি শত্রু ট্যাংক দখল করেছে।

পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তান এমন সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলা চালায়। পাকিস্তানের দাবি, ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে এসব হামলার সংখ্যা বেড়েছে।

তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি ভারতে সফরকালে বলেছেন, তালেবান অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য আফগান ভূমি ব্যবহারের অনুমতি দেবে না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram