ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৫
logo
প্রকাশিত : জুন ২৩, ২০২৫

মালয়েশিয়ার সড়কে ঝিনাইদহের যুবক নিহত

এস আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামের রেমিট্যান্স যোদ্ধা তরিকুল ইসলাম (৩১) মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল উপজেলার রাড়ীপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

তরিকুল ইসলাম জীবিকার তাগিদে অভাব অনটনের সংসারে একটু স্বচ্ছলতা আনতে, স্ত্রী-সন্তান ও বৃদ্ধ মা-বাবাকে ফেলে মালয়েশিয়ায় যান। ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে পরদেশে পাড়ি দিলেও দেশে ফিরবেন লাশ হয়ে।

পারিবারিক সূত্র বলছে, প্রবাসে তার কোনো আত্মীয়-স্বজন না থাকায় মরদেহ দেশে ফেরত আনতে পরিবার সরকারের সহায়তা চেয়েছে। নিহতের পিতা আব্দুল কুদ্দুস রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram