ঢাকা
logo
প্রকাশিত : May 15, 2025

গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

ইসরায়েলি সেনাবাহিনী বুধবার গাজা সিটির একটি এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী হুঁশিয়ার করে বলেছে, তারা ওই এলাকায় ‘চূড়ান্তভাবে আক্রমণ' চালাবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গাজা সিটি থেকে এএফপি জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র অবিচাই আদরাঈ এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় বলেন, গাজা স্ট্রিপের আল-রিমাল এলাকার কিছু অংশে অবস্থানরত বাসিন্দাদের উদ্দেশে— হামাস বেসামরিক এলাকা ব্যবহার করে সন্ত্রাসী তৎপরতা চালানোর কারণে ইসরাইলি সেনাবাহিনী এ অঞ্চলে প্রবল শক্তিতে হামলা চালাবে।

তিনি বলেন, আপনার নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে এলাকা ত্যাগ করুন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram