ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫৪
logo
প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ একই পরিবারের ১০ সদস্য নিহত

গাজায় ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ একই পরিবারের ১০ সদস্য নিহত। বুধবার (১৬ এপ্রিল) গাজা সিটিতে বিমান হামলায় মৃত্যু হয় তাদের। ওয়াফা নিউজ এজেন্সির এক রিপোর্টে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।

এ নিয়ে চলমান ইসরায়েলি তাণ্ডবে উপত্যকায় ফিলিস্তিনি সাংবাদিকের প্রাণহানি ছাড়ালো ২৩০ জনেরও বেশি। অপরদিকে গত ২৪ ঘণ্টায় আইডিএফের আগ্রাসনে প্রাণ গেছে আরও ৩৫ ফিলিস্তিনির। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

বর্তমানে উপত্যকায় বাড়িঘর বলতে তেমন কিছু অবশিষ্ট নেই। তাই শরণার্থীদের তাঁবু লক্ষ্য করেই হামলা চালাচ্ছে ইহুদি বাহিনী।

সবশেষ বৃহস্পতিবারও ভোরের আলো ফোটার আগেই খান ইউনিস, দেইর আল বালাহ, জাবালিয়াসহ বেশকিছু স্থানে বিমান হামলা চালায় তেলআবিব। যাতে নতুন করে নিহত হয়েছে আরও ১৮ জনের।

গাজায় দেড় বছর ধরে চলা ইসরায়েলি হত্যাযজ্ঞে এযাবৎ মৃত্যুর মুখ দেখেছে ৫১ হাজার ফিলিস্তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram