ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৩৪
logo
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৫

হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

মঙ্গলবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

এতে বলা হয়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, জ্বর এবং সংক্রমণের কথা জানানোর পর তাকে প্রথমে নওয়াবশাহ থেকে হাসপাতালে আনা হয়েছিল।

ইতোমধ্যে প্রেসিডেন্ট জারদারির বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

দলীয় নেতারা জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, প্রেসিডেন্ট জারদারির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন ভালো আছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং আগামী দিনে আরও আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি প্রেসিডেন্ট জারদারির চিকিৎসক ড. আসিম হুসেনকে ফোন করে জারদারির স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন এবং তার শুভকামনা জানিয়েছেন।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, অসুস্থতার খবরের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার সঙ্গে যোগাযোগ করেছেন। এ সময় প্রেসিডেন্ট জারদারির দ্রুত আরোগ্য কামনা করেন

তিনি তার সুস্থতার জন্য প্রার্থনা করে বলেন, আল্লাহ আপনাকে পূর্ণ ও দ্রুত আরোগ্য দান করুন। সমগ্র জাতির দোয়া আপনার সঙ্গে রয়েছে।

এর আগে, ২০২৪ সালের অক্টোবরে বিমান থেকে নামার সময় পাকিস্তানের প্রেসিডেন্টের পা ভেঙে যায়। পরে তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram