ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০২
logo
প্রকাশিত : মার্চ ১১, ২০২৫

কঙ্গোতে নৌকাডুবে নিহত অন্তত ২৫

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পশ্চিমাঞ্চলের একটি নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (১০ মার্চ) রাতে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই-নডোম্বের কাছে কোয়া নদীতে একটি নৌকা ডুবে কমপক্ষে ২৫ জন নিহত এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন।

প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু বলেছেন, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৫ জন এবং বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৩০ জন। রাতের বেলা নৌযান চলাচলকে নৌকাডুবির প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনাকবলিত নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল। ওই ফুটবলাররা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন।

স্থানীয় সময় রাত ১১টায় মুশি বন্দর ছেড়ে ১২ কিলোমিটার ভ্রমণ করার পর নৌকাটি ডুবে যায়।

মুশি পুলিশ স্টেশনও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে কিন্তু বিস্তারিত কিছু জানায়নি।

প্রসঙ্গত, এই অঞ্চলে প্রায়শই নৌকা দুর্ঘটনা ঘটে। গত বছরের ডিসেম্বরে মাই-নডোম্বের কাছে ইনোঙ্গো শহরে যাওয়ার পথে একটি নৌকা ডুবে গিয়েছিল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram