ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৪
logo
প্রকাশিত : মার্চ ৭, ২০২৫

কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ সাময়িক স্থগিত করলেন ট্রাম্প

কানাডা ও মেক্সিকোর অধিকাংশ পণ্যের ওপর আরোপ করা ২৫ শতাংশ শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) তিনি এ ঘোষণা দেন।  খবর রয়টার্সের। 

যুক্তরাষ্ট্রের দুই বড় বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকোকে দেওয়া ট্রাম্পের এ ছাড়ের মেয়াদ আগামী ২ এপ্রিল শেষ হবে। এদিন থেকে বিশ্বজুড়ে সব মার্কিন বাণিজ্য অংশীদারদের পণ্যে পালটাপালটি পদক্ষেপ হিসেবে শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, ২ এপ্রিল আমরা (বিশ্বজুড়ে বাণিজ্য অংশীদারদের) পণ্যের ওপর পালটাপালটি শুল্ক আরোপ করতে যাচ্ছি। আশা করছি, মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলের আসা বন্ধে যথেষ্ট পদক্ষেপ নেবে।’

গত মঙ্গলবার ট্রাম্প কানাডা ও মেক্সিকো—এ উভয় দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। দুদিন পর গতকাল সকালে শুধু মেক্সিকোকে এ পদক্ষেপ থেকে সাময়িক সময়ের জন্য অব্যাহতি দেন তিনি। তবে দুপুরের পর এ–সংক্রান্ত সংশোধনীতে তিনি যখন সই করেন, তখন কানাডাকেও এর অন্তর্ভুক্ত করেন; অর্থাৎ কানাডাকেও সাময়িক শুল্ক অব্যাহতি দেন। এ তিনটি দেশই ‘নর্থ আমেরিকান’ বাণিজ্য চুক্তির অংশীদার।

এদিকে ট্রাম্পের এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পণ্যে দ্বিতীয় দফায় পরিকল্পিত ১২৫ বিলিয়ন (১২ হাজার ৫০০ কোটি) কানাডীয় ডলারের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি বিলম্বিত করবে কানাডা। দেশটির অর্থমন্ত্রী ডোমিনিক লাব্লাঙ্ক সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

হোয়াইট হাউসের সংশোধিত আদেশে কানাডার যেসব পণ্যে সাময়িক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সার পটাশও রয়েছে। তবে সব জ্বালানি পণ্যে এ সুবিধা দেওয়া হয়নি। ট্রাম্প কানাডার জ্বালানি পণ্যে আলাদা করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

এদিকে ট্রাম্পের এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পণ্যে দ্বিতীয় দফায় পরিকল্পিত ১২৫ বিলিয়ন (১২ হাজার ৫০০ কোটি) কানাডীয় ডলারের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি বিলম্বিত করবে কানাডা। দেশটির অর্থমন্ত্রী ডোমিনিক লাব্লাঙ্ক সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, কানাডার সব জ্বালানি পণ্যে এ সুবিধা না দেওয়ার কারণ, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডার মধ্যে যে চুক্তি হয়, তার আওতায় কানাডা থেকে আমদানি করা সব জ্বালানি পণ্য নেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram