ঢাকা
logo
প্রকাশিত : March 1, 2025

যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হতে পারেন, জানালেন ইলন মাস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন। তবে সেটি নিজের সম্পর্কে নয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তিনি ভবিষ্যদ্বাণী করেছেন ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্ট নিয়ে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ট্রাম্পের ক্ষমতাবান এই মিত্র জানান, তিনি ইতোমধ্যে জানেন ট্রাম্পের উত্তরসূরি কে হতে যাচ্ছেন। ইলন মাস্ক বলেছেন, তার ধারণা ট্রাম্পের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের তহবিলে অন্যতম দাতা ইলন মাস্ক গত সপ্তাহে এক্সে লিখেছেন, ভ্যান্স সর্বকালের সেরা ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের ভবিষ্যৎ প্রেসিডেন্ট।

মাস্ক মার্কিন প্রশাসনে তার দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্বের কাছে ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্পের দেওয়া আদেশের মতোই মাস্কের দেওয়া আদেশও ভালো হবে।

৪০ বছর বয়সী ভ্যান্স মার্কিন ইতিহাসের তৃতীয়-সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। রাজনৈতিকভাবে সবচেয়ে কম অভিজ্ঞদের মধ্যে একজন। পূর্বে ওহাইওর সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

একসময় ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন ভ্যান্স। তবে রাজনীতিতে প্রবেশের পর ভ্যান্সের অবস্থান উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়। ২০২২ সালের সিনেট প্রচারাভিযানের সময়, তিনি ট্রাম্পের অনুমোদন পেয়েছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram