ঢাকা
logo
প্রকাশিত : February 27, 2025

পর্যটকদের জন্য ‘দরজা খুলছে’ উত্তর কোরিয়া

প্রায় পাঁচ বছর পর পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছে উত্তর কোরিয়া।গত সপ্তাহে পর্যটকদের ছোট একটা দল সেখানে ঘুরতে গেছেন। করোনা মহামারির পর থেকে দেশটিতে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ছিল।

মহামারি শুরুর পর উত্তর কোরিয়া দ্রুত পর্যটক নিষিদ্ধ করে, কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দেয় এবং সীমান্ত চলাচল কঠোরভাবে সীমিত করে। তবে ২০২২ সাল থেকে দেশটি ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করে এবং সীমান্ত খুলে দিতে শুরু করে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সফর ইঙ্গিত দিচ্ছে যে, উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটন শিল্প পুনরায় চালু করতে প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে দেশটি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা আয় করতে চাইছে। একাধিক নিষেধাজ্ঞা থাকায় বৈদেশিক মুদ্রা সংকটে ভুগছে দেশটি।

বেইজিংভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান কোরিও ট্যুরস জানিয়েছে, তারা ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর-পূর্ব সীমান্তবর্তী রাসন শহরে ১৩ জন বিদেশি পর্যটকের পাঁচ দিনের সফরের ব্যবস্থা করেছে। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার সাইমন ককরেল বলেন, ২০২০ সালের জানুয়ারি থেকে উত্তর কোরিয়া সব ধরনের আন্তর্জাতিক পর্যটকের জন্য বন্ধ ছিল। আমরা আনন্দিত যে অবশেষে উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলের রাসন এলাকায় একটি সুযোগ পেয়েছি। আমাদের প্রথম ট্যুর শেষ হয়েছে এবং এখন আরও পর্যটক গ্রুপ ও ব্যক্তিগত ভ্রমণের জন্য যাচ্ছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram