ঢাকা
logo
প্রকাশিত : February 20, 2025

মার্কিন মুলুকে মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে মাঝ আকাশে আবারও দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত দুজনের নিহতের খবর পাওয়া গেছে। দেশটির স্থানীয় সময় বুধবার সকালে অ্যারিজোনা রাজ্যের মারানা আঞ্চলিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। খবর সিএনএনের।

দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের প্রাথমিক তথ্য অনুসারে, মারানা আঞ্চলিক বিমানবন্দরের কাছে স্থানীয় সময় সকাল ৮টা ২৮ মিনিটে মাঝ আকাশে সেসনা ১৭২এস এবং ল্যাংকেয়ার এমকে ২২ মডেলের দুইটি ছোট বিমানের সংঘর্ষ হয়।

মারানা পুলিশ ডিপার্টমেন্ট দুইজনের নিহতের তথ্য নিশ্চিত করেছে। প্রতিটি বিমানে দুইজন করে আরোহী ছিলেন। তবে বাকি আরোহীদের অবস্থা কেমন- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের জন্য ওই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের মাঝে সংঘর্ষ হয়। সেইসময় বিমান ও হেলিকপ্টারে থাকা ৬৭জনই নিহত হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram