ঢাকা
logo
প্রকাশিত : February 18, 2025

ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন করবেন নেতানিয়াহু

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর, জর্ডানসহ আরব দেশগুলোতে পাঠানোর কথাও ব্যক্ত করেন। ট্রাম্পের এসব পরিকল্পনাকে শক্ত সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেছেন, গাজা দখলে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজা ভিন্নভাবে গঠন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা তা বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

এ ছাড়া ইসরায়েলি এই নেতা অঙ্গীকার করেছেন, হামাস বা ফিলিস্তন কর্তৃপক্ষ গাজা শাসন করতে পারবে না। গত রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এরপরেই নেতানিয়াহুর পক্ষ থেকে এমন মন্তব্য এলো।

ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি সোমবার ঘোষণা দিয়েছেন যে গাজা থেকে ফিলিস্তিনিদের 'স্বেচ্ছায় প্রস্থান'-এর জন্য একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করবেন।

গত ১৫ মাস ধরে যুদ্ধের পর গাজায় গত ১৯ জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে এই যুদ্ধবিরতি টেকসই হবে না বলে জানান স্বয়ং ট্রাম্প। ফের গাজায় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram