ঢাকা
logo
প্রকাশিত : February 7, 2025

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতের মধ্যপ্রদেশে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উড়োজাহাজটির দুজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। খবর হিন্দুস্তান টাইমসের

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে ‘মিরাজ- ২০০০’ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।

বিবৃতিতে আইএএফ বলেছে, নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে যুদ্ধবিমানটিকে থাকা দুজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

গোয়ালিয়রের পুলিশের মহাপরিদর্শক (আইজি) অরবিন্দ সাক্সেনা বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নারওয়ার তহসিলের সুনারি চৌকির কাছে টুইন-সিটের মিরাজ ২০০০ বিমানটি বিধ্বস্ত হয়। গোয়ালিয়রের মহারাজপুরা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে পাইলটদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে উড়োজাহাজ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গত ডিসেম্বরে লোকসভায় পেশ করা একটি প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭-২০২২ সালের মধ্যে ৩৪টি বিমান দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram