ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৫

আগামী সপ্তাহেই মোদী-ট্রাম্পের বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউজে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা পরেই এই তথ্য জানা গেলো।

এই বৈঠক দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, ভারতীয় পণ্যেও সমান শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি নিয়ে যথারীতি দুশ্চিন্তায় পড়েছে মোদী সরকার।

এর আগে গত ২৭ জানুয়ারি ট্রাম্প ও মোদীর মধ্যে ফোনালাপ হয়। সেসময় উভয় নেতা অভিবাসন নীতি, নিরাপত্তা সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন। ট্রাম্প ভারতকে আরও বেশি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ওপর জোর দেন ও বাণিজ্যে ভারসাম্য আনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের বিরুদ্ধে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে। ভারত চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে ও দক্ষ কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে।

তবে ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী হুমকির কারণে ভারত মার্কিন পণ্যের ওপর শুল্ক কমাতে আগ্রহী। ট্রাম্প আগেও ভারতের উচ্চ শুল্ক নীতির সমালোচনা করেছিলেন ও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন।

বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হলো যুক্তরাষ্ট্র। ২০২৩-২৪ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১১ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়েছে, যেখানে ভারত ৩ হাজার ২০০ কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত বজায় রেখেছে।

সূত্র: নিক্কেই এশিয়া

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram