ঢাকা
logo
প্রকাশিত : January 31, 2025

গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে ৩৫৪ মরদেহ উদ্ধার

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ৩৫৪টি মরদেহ উদ্ধার হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) এ তথ্য জানিয়েছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

জাতিসংঘ তাদের সর্বশেষ গাজা পরিস্থিতি মূল্যায়নে জানিয়েছে, ২২ থেকে ২৮ জানুয়ারির মধ্যে গাজা উপত্যকার বোমা বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষে ১৭১ ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) জানিয়েছে, গত ১৯ জানুয়ারি থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৩৫৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ওসিএইচএ আরও জানিয়েছে, গাজায় আনুমানিক ৫ কোটি টন ধ্বংসস্তূপ রয়েছে যা অপসারণ করতে ২০ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

গত ১৯ জানুয়ারি থেকে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরফলে আপাতত বন্ধ হয়েছে গাজার মৃত্যুর মিছিল। তবে গাজায় দীর্ঘ ১৫ মাসের ইসরাইলি হামলায় নিখোঁজ রয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। 

জাতিসংঘের তথ্য মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram