ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৯
logo
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ নিহত ১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

বুধবার (২৯ জানুয়ারি) গাল্ফ নিউজের প্রতিবেদনে জানা যায়, দেশটির পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাকি ৬ জন নেপাল ও ঘানার নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বাসটিতে ২৬ জন শ্রমিক ছিলেন। ভোরে কাজে যাওয়ার পথে একটি ট্রেলারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

সৌদিতে রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদে আসিরি সৌদি প্রেস এজেন্সিকে জানান, গত রোববার সকাল ছয়টার কিছু আগে মক্কা নগরীর দক্ষিণে অবস্থিত আসির প্রদেশের ওয়াদি বিন হাশবাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ।

এদিকে জেদ্দায় ভারতের কনস্যুলেট এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কনস্যুলেটের পক্ষ থেকে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এ ঘটনায় শোক জানিয়ে সোশ্যাল মিডিয়া এক্সে করা পোস্টে জানান, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি শোকাহত। জেদ্দায় কনসাল জেনারেলের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া তিনি জানান হতাহত ভারতীয়দের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram