ঢাকা
logo
প্রকাশিত : January 30, 2025

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, চীনা-ভারতীয়সহ নিহত ২০

দক্ষিণ সুদানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী জুবার উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরেই উত্তরাঞ্চলীয় ইউনিটি স্টেটের তেলক্ষেত্রের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

দেশটির কর্মকর্তাদের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ইউনিটি স্টেটে তেল শ্রমিকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে ২০ জন নিহত হন। দেশটির একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট ২১ আরোহী ছিলেন।

ইউনিটি স্টেটের তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল জানিয়েছেন, বুধবার সকালে রাজধানী জুবা যাওয়ার সময় ইউনিটি তেলক্ষেত্র বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।

বিপাল বলেন, যাত্রীরা গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানির (জিপিওসি) তেল শ্রমিক ছিলেন। কোম্পানিটি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন নাইল পেট্রোলিয়াম করপোরেশনের সহযোগিতায় গঠিত হয়ে কাজ করছে।

তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন চীনা নাগরিক এবং একজন ভারতীয় রয়েছেন।

বিপাল দুর্ঘটনার কারণ সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। গণমাধ্যমের প্রতিবেদনে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৮ জন বলে জানানো হলেও বিপাল পরে রয়টার্সকে জানিয়েছেন, বেঁচে যাওয়া দুজন মারা গেছেন। এখন বাকি একজন বেঁচে আছেন। তার চিকিৎসা চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে যাত্রী বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জন নিহত হন।

২০১৫ সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যাত্রীদের নিয়ে রাশিয়া নির্মিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে কয়েক ডজন মানুষ নিহত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram