ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
logo
প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৫

ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ বাঁধতো না: পুতিন

ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ বাঁধতো না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, “২০২২ সালে ডোনাল্ড ট্রাম্প যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তাহলে হয়তো ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত।”

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, “আমি তার সাথে একমত না হয়ে পারছি না যে, যদি তিনি প্রেসিডেন্ট হতেন- যদি ২০২০ সালে তার বিজয় চুরি না হতো- তাহলে হয়তো ২০২২ সালে ইউক্রেনে যে সংকট তা দেখা দিত না।”

পুতিন জানিয়েছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য তৈরি। ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানির দামের মতো বিষয়গুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করতে চান। দু’জনের সাক্ষাৎ একটি ভাল সিদ্ধান্ত হবে।”

রুশ প্রেসিডেন্ট বলেন, “সম্ভবত আজকের বাস্তবতার ওপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে শান্তভাবে আলোচনা করার জন্য আমাদের সাক্ষাৎ করাটা ভাল হবে। আমরা প্রস্তুত। কিন্তু, আমি আবারও বলছি, এটি মূলত, বর্তমান আমেরিকান প্রশাসনের সিদ্ধান্ত এবং পছন্দের ওপর নির্ভর করছে।” সূত্র: সিএনএন

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram