ঢাকা
logo
প্রকাশিত : December 28, 2024

উত্তর গাজার একমাত্র হাসপাতালও শেষ

উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ভেতরে থাকা রোগী, স্বাস্থ্যকর্মীসহ অনেকের পরিণতি সম্পর্কেই জানা যায়নি এখনও।

উত্তর গাজায় কার্যক্রম চালু থাকা একমাত্র হাসপাতাল কামাল আদওয়ান। হামাস সদস্যরা লুকিয়ে আছে এমন দাবিতে গত কয়েকদিন ধরেই সেখানে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইহুদি সেনারা। হাসপাতাল খালি করার নির্দেশ দিলেও বের হতে গেলে চালানো হয় হামলা। শুক্রবার ভবনে ঢুকে তল্লাশি চালায় তেলআবিবের পদাতিক বাহিনী। পরিচালক হুসাম আবু সাফিয়াসহ ধরে নিয়ে যায় অনেককে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় মূল ভবনে। কেউ কেউ পালাতে সক্ষম হলেও নিখোঁজ অনেকে।

ধারণা করা হচ্ছে রোগী, স্বাস্থ্যকর্মী, আশ্রয়গ্রহণকারীসহ কয়েকশ’ মানুষ অবস্থান করছিল হাসপাতালটিতে। কামাল আদওয়ানে বর্বর হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram