ঢাকা
logo
প্রকাশিত : December 25, 2024

নিজের শৈশব নিয়ে স্মৃতিচারণ করলেন বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস প্রযুক্তির দুনিয়ায় বিপ্লব ঘটালেও নিজের শৈশব স্মৃতি নিয়ে বরাবরই বেশ আবেগপ্রবণ। সম্প্রতি নিজের ব্লগ সাইট ‘গেটস নোটস’-এ শৈশবের অভিজ্ঞতা ও উদ্যোক্তা হিসাবে সফল হওয়ার পেছনে সময়ের গুরুত্ব নিয়ে একটি নিবন্ধ লিখেছেন তিনি।

গেটস জানান, ছোটবেলায় তিনি বিভিন্ন বিষয়ে কৌতূহলী ছিলেন। কোনো বিষয় নিয়ে অস্থিরতা বা বিরক্তি অনুভব করলে ঘরে ফিরে বইয়ে নিজেকে ডুবিয়ে রাখতেন। ঘণ্টার পর ঘণ্টা বই পড়া এবং চিন্তার গভীরে হারিয়ে যাওয়ার অভ্যাস তার জীবনে বড় ভূমিকা রেখেছে।

এ অভ্যাসই তাকে মাইক্রোসফটের সফলতায় সহায়তা করেছে। নব্বইয়ের দশকে তিনি প্রতি বছর এক সপ্তাহ নিজের জন্য বরাদ্দ করতেন। ওয়াশিংটনের হুড খালের একটি কেবিনে গিয়ে প্রযুক্তিগত গবেষণাপত্র এবং বই নিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন।

বিল গেটস তার শৈশবের স্বাধীনতাকে স্মরণ করে বলেন, বর্তমান অভিভাবকদের কাছে সেসব অভিজ্ঞতা অকল্পনীয় মনে হবে। তিনি বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপ করতেন, সিনেট পেজ হিসাবে কাজ করতেন এবং কিশোর বয়সে পল অ্যালেনের সঙ্গে একাই কয়েক মাস অন্য শহরে কাটাতেন। সেই সময়ের দুঃসাহসিক অভিজ্ঞতাগুলো তাকে স্থিতিস্থাপক, স্বাধীন এবং সঠিক বিচার ক্ষমতা গড়ে তুলতে সহায়তা করেছে।

বিল গেটস মনে করেন, এ ধরনের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যেসব শিক্ষা কোনো তত্ত্বাবধান বা নিয়ম মেনে শেখা সম্ভব নয়। তার মতে, বর্তমান প্রজন্মের জন্যও নিজেদের মাঝে ডুব দেওয়ার এবং চিন্তাভাবনার স্বাধীনতা থাকা জরুরি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram