ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৯
logo
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৪

পাকিস্তানে গাড়ি থামিয়ে ২২ জনকে গুলি করে হত্যা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীরা কমপক্ষে ২২ জনকে হত্যা করেছে। সেখানে বিভিন্ন গাড়ি থেকে তাদেরকে জোরপূর্বক নামিয়ে আনার পর জাতিগত পরীক্ষা করে হত্যা করা হয়।

সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।

বেলুচিস্তানের মুসাখাইল জেলার সিনিয়র কর্মকর্তা নজিবুল্লাহ কাকার এএফপি’কে বলেন, ‘বেলুচিস্তানের সাথে পাঞ্জাবের সংযোগকারী একটি মহাসড়কে জঙ্গিরা বাস, ট্রাক এবং ভ্যান থামিয়ে কমপক্ষে ২২ জনকে হত্যা করে। এ সময় আরও পাঁচজনকে আহত করা হয়।’

তিনি আরও বলেন, ‘নিহতদের মধ্যে ১৯ জন পাঞ্জাবি এবং ৩ জন বেলুচ রয়েছে। তারা বেশিরভাগই
পাঞ্জাবি শ্রমিক।’

সোমবার সকালে পাকিস্তানের অভাবগ্রস্ত বেলুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। এই প্রদেশটি জাতিগত, গোত্রগত ও বিচ্ছিন্নতাবাদী সংঘাতে জর্জরিত এবং নিরাপত্তা বাহিনীকে বেশিরভাগ সময় এসব সমস্যাই মোকাবিলা করতে হয়।

এই এলাকাটিতে বিএলএ সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram