ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪০
logo
প্রকাশিত : নভেম্বর ১৯, ২০২৫

মস্তিষ্কের স্বাস্থ্য ও সুস্থ থাকতে যে ৩ খাবার খাওয়া উচিত

সুস্থ থাকতে আপনার মস্তিষ্কের সুস্থতা অতিগুরুত্বপূর্ণ। তাই দেহে যদি পুষ্টি উপাদানের ঘাটতি দেখা যায়, তবে তা মস্তিষ্কের ওপরেও প্রভাব ফেলে থাকে। তাই দীর্ঘ দিন অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া কিংবা ঘুমের অভাবে মস্তিষ্কের চরম ক্ষতি হতে পারে। স্মৃতিলোপ থেকে শুরু করে অতিগুরুতর পরিস্থিতিতে মস্তিষ্কের কোষেরও ক্ষতি হতে পারে। এর ফলে মস্তিষ্কের আকার ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

আর এসবের মূল কারণ হচ্ছে—একাধিক খাবার মস্তিষ্কের ক্ষতি হয়। এ কারণে চিকিৎসকরা কয়েকটি খাবারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক, কোন খাবার আপনার মস্তিষ্কের ক্ষতির বড় কারণ—

১. নানা ধরনের বীজের তেল, যেমন— বাদাম তেল বা ক্যানোলা অয়েল মস্তিষ্কে ক্ষতিকারক প্রভাব বিস্তার করে থাকে। এর পাশাপাশি ক্রমাগত কেনা খাবারও মস্তিষ্কের ক্ষতি করতে পারে। কারণ এ ধরনের অভ্যাসে দেহে প্রদাহের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে বয়সের সঙ্গে অ্যালঝাইমার্সের ঝুঁকি বৃদ্ধি পায়।

২. বাজার থেকে কেনা চিনি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অতিরিক্ত চিনির ব্যবহারে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। প্রাকৃতিক চিনি দেহের পক্ষে উপকারী এবং তা মূলত ফল থেকে পাওয়া যায়। কিন্তু প্রক্রিয়াজাত চিনি দেহে প্রদাহের পরিমাণ বৃদ্ধি করে। এর ফলে মস্তিষ্কেরও ক্ষতি হয়।

৩. মদপানের ফলে মস্তিষ্কের ক্ষতি হয়। বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতিলোপ পেয়ে যায়। কারণ মদপানের ফলে ঘুমের সমস্যা দেখা দেয়। অনিদ্রা থেকে মস্তিষ্কের ওপর চাপ তৈরি হয়। আবার মদপান শরীরে পানির অভাব তৈরি করে এবং পৌষ্টিক তন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলে। এর ফলেও মস্তিষ্কের ওপর চাপ সৃষ্টি হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram