ঢাকা
logo
প্রকাশিত : October 18, 2024

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১

ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। দিন দিন খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৭ জনে। এদের মধ্যে চলতি মাসের প্রথম সতেরো দিনেই ৭৪ জন মারা গেলেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ৪৭ হাজার ৪৬১ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২১০ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া, শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৮০৯ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। ডেঙ্গুতে এই সিটি করপোরেশনে ৯৯৪১ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন সর্বোচ্চ ১২৪ জন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram