ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৩, ২০২৫

মুসলিম পরিবারে বড় হয়েছি: দিয়া মির্জা

বলিউড অভিনেত্রী দিয়া মির্জার মা একজন বাঙালি, আর তার বাবা ছিলেন জার্মান নাগরিক। দিয়া মির্জার বয়স যখন ১০ বছর তখন তার বাবা মারা যান। এরপর দিয়া মির্জাকে দত্তক নেন এক মুসলিম দম্পতি। দিয়া মির্জা তার পালক পিতার পদবি নিজের নামের সঙ্গে ব্যবহার করেন। তার পালক বাবার নাম আহমেদ মির্জা ।সম্প্রতি পরিবেশ সচেতনতা বাড়াতে কলকাতায় একটি আলোচনাসভায় যোগ দিতে এসে এসব কথা জানিয়েছেন দিয়া মির্জা।

এক সাক্ষাৎকারে দিয়া মির্জা বলেন, ‘‘পরিবেশ সচেতনতা বাড়াতে ১০ বছর ধরে প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করি না।’’

মুসলিম পরিবারের শিক্ষা বহন করেন উল্লেখ করে দিয়া মির্জা বলেন, ‘‘আমি স্পষ্ট বাংলা বলতে পারি। কারণ আমার মা একজন বাঙালি। আর বাবা ছিলেন জার্মান, খ্রিষ্টান। ৯ বছর বয়সে বাবাকে হারাই। তারপর আমি এক মুসলিম পরিবারে বড় হয়েছি। তারা আমাকে দত্তক নিয়েছিলেন। সেই পারিবারিক শিক্ষাই আমি এখনও বহন করি।’’

দিয়া মির্জা জীবনে অপ্রয়োজনীয় কোনো মানুষ কিংবা সম্পর্ককে স্থান দিতে চান না। তিনি নাকি শিখে গেছেন কখন, কাকে ‘না’ বলতে হয়।

অভিনেত্রী আরও বলেন, ‘‘মুসলিম পরিবার বললেই, মানুষ ভাবে— মেয়েরা কথা বলতে পারবে না। অথচ আমি সব ডিবেটে অংশ নিতেই শিখেছি পরিবার থেকে। অপ্রয়োজনীয় কাউকে জীবনে জায়গা দিতে ভালো লাগে না। সে বন্ধু হোক কিংবা কোনো সম্পর্ক হোক। আমার ১৬ বছরের কন্যা, যাকে আমি বিবাহসূত্রে পেয়েছি। সব বিষয়ে আমাকে আর ওর বাবাকে না বলে। ওর কাছ থেকে শিখেছি না বলতে পারাটা দোষের কিছু নয়।’’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram