ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2026

আলিয়া-দীপিকাকে টপকে শীর্ষে সামান্থা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমায় তার নাচের হিল্লোল এখনো ভোলেননি দর্শক।

সামান্থা এখন মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন। তারপরও ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হলেন তিনি। ওরম্যাক্স মিডিয়া আগস্ট মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানার মতো অভিনেত্রীকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন সামান্থা।

ওরম্যাক্স মিডিয়া ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে জানিয়েছেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার উপরে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ তালিকার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছেন—আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন।


দশজনের এই তালিকার চতুর্থ, পঞ্চম, ৬ষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন—সাই পল্লবী, নয়নতারা, কাজল আগরওয়াল। সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন—রাশমিকা মান্দানা, কৃতি স্যানন, তৃষা কৃষ্ণান, শ্রদ্ধা কাপুর।

সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। গত ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় নন্দিনী রেড্ডি পরিচালিত এই সিনেমা। ২০-২৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ১০০ কোটি রুপি।

মাতৃত্বকালীন সময় দারুণ উপভোগ করছেন সামান্থা। নানা মুহূর্ত ফ্রেমবন্দি করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে তা ভাগ করে নিচ্ছেন
মাতৃত্বকালীন সময় দারুণ উপভোগ করছেন সামান্থা। নানা মুহূর্ত ফ্রেমবন্দি করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে তা ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী

২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সামান্থা রুথ প্রভু। প্রথম সিনেমায় সামান্থার নায়ক ছিলেন নাগা চৈতন্য। পরবর্তীতে নাগার সঙ্গে ঘর বাঁধেন সামান্থা। যদিও এ সংসার টিকেনি। ব্যক্তিগত জীবন নিয়ে টালমাটাল সময় পার করার পর আলাদা হয়ে যান সামান্থা।

নাগা চৈতন্যর সঙ্গে ঘর ভাঙার পর দীর্ঘদিন একা ছিলেন সামান্থা। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায়। তবে এ সম্পর্ক নিয়ে একটি শব্দও খরচ করেননি তারা।

গত বছরের ১ ডিসেম্বর একটি মন্দিরে বিয়ে করেন সামান্থা-রাজ। পরে ছবি প্রকাশ করে গোপন বিয়ের খবর দেন এই অভিনেত্রী। সামান্থার মতো রাজেরও এটি দ্বিতীয় বিয়ে। কয়েক মাস আগে মা হতে যাওয়ার ঘোষণা দিয়ে অভিনয় থেকে বিরতি নেন। আপাতত সন্তানের মুখ দেখার অপেক্ষায় সামান্থা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram