ঢাকা
logo
প্রকাশিত : September 8, 2026

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা বিমান সংস্থার, কিন্তু কেন?

বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি বিমান নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করায় আইনি জটিলতায় পড়েছেন। তার সেই বক্তব্যে তিন কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে একটি বিমান সংস্থা। গান্ধীনগরের আদালতে করা সেই মামলায় সংস্থাটির অভিযোগ— তাদের চার্টার্ড বিমান নিয়ে নোরা ফাতেহির করা মন্তব্যে সংস্থার সুনাম ও ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন তিনি।

সংস্থাটির দাবি— ভিডিওতে বিমানটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ এবং ‘লেগো এয়ারপ্লেন’-এর মতো শব্দে উল্লেখ করেছিলেন নোরা ফাতেহি। অভিনেত্রীর বিপুলসংখ্যক সামাজিক মাধ্যম অনুসরণকারীর কারণে সেই মন্তব্য দ্রুত অনেকের কাছে পৌঁছে যায় বলেও দাবি করেছে সংস্থাটি। তাদের বক্তব্য— এর জেরে সংস্থার ভাবমূর্তিতে প্রভাব পড়ে এবং ব্যবসায় ক্ষতি শুরু হয়।

‘ডিউনস অ্যাভিয়েশন’-এর অভিযোগ, নোরা ফাতেহির মন্তব্য ছিল ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং যথাযথ প্রযুক্তিগত জ্ঞান, তথ্য যাচাই বা বাস্তব ভিত্তি ছাড়াই করা। সংস্থাটির দাবি, বিতর্কের পর তাদের বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে এবং বাতিলের সংখ্যাও বেড়ে গেছে। ফলে সুনাম ও বাণিজ্যিক কার্যকলাপে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে আদালতে দাবি করেছে তারা।

অন্যদিকে ওই বিমান নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে সংস্থাটি। তাদের বক্তব্য— নোরা ফাতেহির ব্যবহৃত বিমানটি কোনো অস্বাভাবিক ছোট বিমান নয়। নির্দিষ্ট যাত্রার জন্য সেটি যথাযথ মাপের একটি ‘স্ট্যান্ডার্ড’ বিমান। বিমানটি ডিজিসিএ অনুমোদিত এবং উড়ানের উপযোগী বলেও দাবি করেছে ‘ডিউনস অ্যাভিয়েশন’।

মামলায় নোরা ফাতেহির কাছে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বিমান সংস্থাটি। এর পাশাপাশি বিমানটি নিয়ে অভিনেত্রীর করা বিতর্কিত মন্তব্যসহ সামাজিক মাধ্যমের পোস্ট এবং অনলাইনে থাকা সংশ্লিষ্ট অন্যান্য কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার জন্যও আদালতের কাছে আবেদন জানিয়েছে তারা। তবে এ অভিযোগগুলোর বিষয়ে নোরা ফাতেহির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram