ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৯
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

পর্দায় ফিরেই সমালোচিত আলিয়া: কত আয় করল ‘আলফা’?

দুই বছর পর ‘আলফা’ সিনেমা নিয়ে রুপালি পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। যশরাজ স্পাই ইউনিভার্সের এই নতুন সিনেমা পরিচালনা করেছেন শিব রাওয়াইল। উদয় চোপড়া রচিত ‘আলফা’ সিনেমা গত ৩ জুলাই ২ হাজার ৮০০ পর্দায় মুক্তি পেয়েছে। এরপরই কড়া সমালোচনার মুখে পড়ে সিনেমাটি।

রিভিউ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট রোটেন টমেটোস ১০ জন চলচ্চিত্র সমালোচকের পর্যালোচনা প্রকাশ করেছে। সমালোচকরা ‘আলফা’ সিনেমাকে স্পাই থ্রিলার, স্পাই অ্যাকশন, অ্যাকশন থ্রিলার অথবা পারিবারিক মেলোড্রামা হিসেবে উল্লেখ করেছেন। সেখানে ২০ শতাংশ ইতিবাচক রিভিউ পাওয়া গেছে। সিনেমাটিকে গড়ে দশে ৪.৯০ রেটিং দিয়েছেন সমালোচকরা। সাধারণ দর্শকরা অন্তর্জালে সিনেমাটিকে ধুয়ে দিয়েছেন। চলুন জেনে নিই, বক্স অফিসে কতটা সাড়া ফেলেছে সিনেমাটি—

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘আলফা’ সিনেমা ৬ দিনে ভারতে আয় করেছে ৪৪.৯৫ কোটি রুপি (নিট)। বিদেশে আয় করেছে ২১.৩০ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৪.৮৯ কোটি রুপি (গ্রস), যা বাংলাদেশি মুদ্রায় ৯৬ কোটি ৫১ লাখ টাকা।

বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, ‘আলফা’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতে আয় করেছে ৯ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ভারতে আয় করেছে ১১.৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ভারতে আয় করেছে ১২.৫ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ভারতে আয় করেছে ৩.৭৫ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ভারতে আয় করেছে ৪ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে ভারতে আয় করেছে ২.৮৫ কোটি রুপি (নিট)। ৬ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৬৮.৩৬ কোটি রুপি (গ্রস), যা বাংলাদেশি মুদ্রায় ৮৮ কোটি টাকার বেশি।

গোপন সামরিক প্রকল্পে তৈরি করা হয় ‘আলফা’ সিরাম, যা একজন মানুষকে অতিমানবীয় শক্তি দিতে পারে। সেই সিরামের পরীক্ষামূলক ফল সীতা। ছোটবেলা থেকে তাকে গোপনে প্রশিক্ষণ দেন লেফটেন্যান্ট কর্নেল ফতেহ সিং লাখাওয়াত। কিন্তু একপর্যায়ে সীতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে এখন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান বিক্রান্ত কৌলের পিছু নিয়েছে। বিক্রান্তকে অনুসরণ করতে গিয়ে স্পেনের ভ্যালাদোলিদে বসবাসকারী দুর্গার সঙ্গে তাঁ যোগাযোগের বিষয়টি জানতে পারে সীতা। এরপর ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে সীতা, দুর্গা ও বিক্রান্তের অদৃশ্য সম্পর্কের রহস্য। সিনেমাটির গল্পে ‘সীতা’ চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট।

যশরাজ স্পাই ইউনিভার্সের সপ্তম কিস্তির এই সিনেমায় আলিয়া ভাট ছাড়াও অভিনয় করেছেন—শর্বরী বাগ, অনিল কাপুর, ববি দেওল, দিয়া মির্জা প্রমুখ। এ নির্মাণে ব্যয় হয়েছে ১৫০ কোটি রুপি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram