ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩২
logo
প্রকাশিত : জুলাই ১, ২০২৬

১৯ বছরের ছোট পূজার সঙ্গে পবনের রোমান্স নিয়ে চর্চা!

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। তাকে নিয়ে পরিচালক সুজিত নির্মাণ করেন ‘ওজি’ সিনেমা। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় পবনের বিপরীতে অভিনয় করেন প্রিয়াঙ্কা মোহন। কিছু দিন আগে সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। তারপর থেকে সিনেমাটি নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে, ‘ওজি টু’ সিনেমায় নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়েছে। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উড়ছে, পবন কল্যাণের বিপরীতে অভিনয়ের জন্য পূজা হেগড়ের কথা ভাবছেন নির্মাতারা। যদিও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তারপরও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকে প্রথমবারের মতো পবন কল্যাণের বিপরীতে দেখা যাবে পূজাকে।

পূজা-পবন জুটি নিয়ে নির্মাতারা ঘোষণা না দিলেও তাদের নিয়ে চর্চা মেতেছেন ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা। কারণ তাদের বয়সের ব্যবধান অনেক। ভারতীয় চলচ্চিত্রে নায়ক-নায়িকার বয়সের ব্যবধান নিয়ে বিতর্ক পুরোনো বিষয়। পবন কল্যাণের বয়স এখন ৫৪ বছর, আর পূজার ৩৫। তাদের বয়সের ব্যবধান ১৯ বছর। হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে পবণের রোমান্স করার ব্যাপারটিকে ভালোভাবে নিচ্ছেন না অনেকে। কেউ কেউ মনে করছেন, এটি পুরোনো ধ্যানধারণার প্রতিফলন। কারো মতে, গল্পের প্রয়োজনেই এমন কাস্টিং।

চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটির সঙ্গে কথা বলে পবন কল্যাণের ক্রিয়েটিভ টিম। এ আলাপচারিতার বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ‘ওজি টু’ সিনেমা নির্মিত হচ্ছে। সিক্যুয়েলটির কাজ পুরোদমে চলছে। চলতি বছরের নভেম্বরের পর সিনেমাটির শুটিং শুরু হবে। পরিচালক বিদেশ থেকে ভারতে ফেরার পর এ নিয়ে আলোচনা হবে।

‘ওজি টু’ সিনেমা পরিচালনা করছেন সুজিত। সংগীতায়োজন করবেন থম্যান। তবে নতুন পার্টে আর কে কে অভিনয় করবেন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram