ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২০
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৬

‘আমরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি’

পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা। ইন্দো-অস্ট্রেলিয়ান ডেন্টাল সার্জন তুষাণ ভিন্দি ও ইভলিন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিবাহবিচ্ছেদের পথে হাঁটার তথ্য নিশ্চিত করেছেন ইভলিন। হিন্দুস্তান টাইমসকে এই অভিনেত্রী বলেন, “হ্যাঁ, আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা আমাদের সন্তানদের একসঙ্গে বড় করে তোলার ব্যাপারে খুবই মনোযোগী।”

বিচ্ছেদ হলেও যৌথভাবে সন্তানদের বড় করতে চান ইভলিন। তার ভাষায়, “আমরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নিশ্চিত করছি যে, পুরো বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে শেষ করব। আমরা আজীবনের বন্ধুত্ব, সহ-অভিভাবকত্বের ভিত্তিতে জীবনের নতুন এই অধ্যায় শুরু করছি।”

২০১৮ সালে পরিচয় হয় ইভলিন-তুষাণের। এক বন্ধুর পরিকল্পনা মাফিক ব্লাইন্ড ডেটে যান তারা। ২০১৯ সালে সিডনি হারবার ব্রিজের ওপর হাঁটু গেড়ে বসে ইভলিনকে বিয়ের প্রস্তাব দেন তুষাণ। তখন তাদের চারপাশে গিটার বাজছিল। ২০১৯ সালে বাগদান সারেন এই যুগল। একে অপরকে চুম্বন করে তোলা একটি ছবি সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সেই সুখবর দিয়েছিলেন এই অভিনেত্রী।

তবে অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৫ মে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইভলিন-তুষাণ। একই বছরের ১২ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দেন ইভলিন। ‘এ জাওয়ানি হ্যায় দেওয়ানি’খ‌্যাত এই অভিনেত্রী কন্যার নাম রেখেছেন আভা। ২০২৩ সালের পুত্রসন্তানের মা হন। তুষাণ ভিন্দি-ইভলিন শর্মা দম্পতির এটি দ্বিতীয় সন্তান।

ইভলিন শর্মা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাহো’। সুজিত পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন প্রভাস, শ্রদ্ধা কাপুর, জ্যাকি শ্রফ প্রমুখ। ২০১৯ সালের ৩০ আগস্ট মুক্তি পায় এ সিনেমা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram