ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০১
logo
প্রকাশিত : মে ৫, ২০২৬

এই জয় আমার কাছে ব্যক্তিগত: মিমি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে পালাবদলের আবহে নজর কেড়েছে টলিপাড়ার তারকাদের প্রতিক্রিয়া। বিশেষ করে আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়ে সামাজিক মাধ্যমে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। ৪ মে নির্বাচনী ফলাফল প্রকাশের পর তিনি এই জয়কে ‘ব্যক্তিগত জয়’ বলে উল্লেখ করেছেন।

আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার শুরু থেকেই সোচ্চার ছিলেন মিমি চক্রবর্তী।

দোষীদের কঠোর শাস্তির দাবিতে তিনি যেমন পথে নেমেছিলেন, তেমনই সামাজিক মাধ্যমেও সরব হয়েছিলেন। এই প্রতিবাদের কারণে তাকে নানা ধরনের কুরুচিকর মন্তব্য ও হুমকির শিকার হতে হয়েছিল। তবে কোনো রক্তচক্ষু তাকে দমাতে পারেনি। নির্ভীক মিমি তখন বলেছিলেন, ‘আমাকে হুমকি দিয়ে লাভ নেই, লড়াই চলবে।

’২০১৬ সালের নির্বাচনে পানিহাটি থেকে বিজেপির টিকিটে লড়া নির্যাতিতার মা এবার জয়ী হওয়ার পর মিমি তার খবরটি শেয়ার করেন। তিনি লেখেন, ‘এই জয়টা আমার কাছে খুব ব্যক্তিগত মনে হচ্ছে। তবে কোনো জয়ই আপনার (মায়ের) সেই অপূরণীয় ক্ষতির প্রতিদান হতে পারে না।’

উল্লেখ্য, ২০১৯ সালে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মিমি।

তবে ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে আরজি কর ইস্যুতে তার মানবিক অবস্থান সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

সূত্র : আনন্দবাজার

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram