ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪০
logo
প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৬

‘আমি ঈশ্বরে বিশ্বাস করি না, আমার মা তার ঈশ্বরে বিশ্বাস করতেন’

ভারতীয় সিনেমার প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ। কয়েক দিন আগে এ অভিনেতার মা স্বর্ণলতা মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের বেঙ্গালুরুতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ওল্ড সেন্ট মাইকেল’স চার্চে ধর্মীয় নিয়ম মেনে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। চিরবিদায় অনুষ্ঠানে পরিবার, বন্ধু ও আত্মীয়রাও উপস্থিত ছিলেন। এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রকাশ রাজ তার মাকে চিরনিদ্রায় শায়িত করার পর পুরোনো একটি বিষয় সামনে টেনে আনেন নেটিজেনরা। এ অভিনেতার পুরাতন একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাতে প্রকাশ রাজকে বলতে শোনা যায়—“আমি ঈশ্বরে বিশ্বাস করি না।” তার এই বক্তব্য টেনে নেটিজেনরা প্রকাশ রাজকে ‘ভণ্ড’ বলে মন্তব্য করেন। কারণ নিজে ধর্মে বিশ্বাসী না হয়েও মায়ের শেষকৃত্য কেন খ্রিষ্টান রীতিতে সম্পন্ন করলেন, তা নিয়েই বিতর্কের সূচনা।

বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ নিয়ে কেউ কেউ প্রকাশ রাজের সমালোচনা করেন, আবার কেউ কেউ তার পাশে দাঁড়ান। পরবর্তীতে বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন এই তারকা।

মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) প্রকাশ রাজ লেখেন, “হ্যাঁ, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। কিন্তু আমার মা তার ঈশ্বরে বিশ্বাস করতেন। তার বিশ্বাস অনুযায়ী, তার শেষকৃত্যর অধিকার আমি কেন অস্বীকার করব? আমরা একে অপরকে যে মৌলিক সম্মান দিই, সেটাই এটা। বিদ্বেষ ছড়ানো মানুষগুলো কি এটা বুঝবে?”

প্রকাশ রাজের এই বক্তব্য দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে। কেবল তাই নয়, নেটিজেনরাও তার প্রশংসা করেন। অনেকেই বলেন, “নিজের বিশ্বাস আলাদা হলেও প্রিয়জনের বিশ্বাসকে সম্মান জানানো মানবিকতা ও সহমর্মিতার পরিচয়।”

১৯৮৮ সালে কন্নড় ভাষার চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন প্রকাশ রাজ। কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও ইংরেজি ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। শুধু ভারত নয়, বাংলাদেশের দর্শকদের মনও জয় করেছেন এই গুণী অভিনেতা। অভিনয় ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। তবে খলনায়ক চরিত্রে অভিনয় করে ঢের খ্যাতি কুড়িয়েছেন এই ভার্সেটাইল অভিনেতা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram