ঢাকা
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৮
logo
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৬

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

বছর দুয়েক আগে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী মৌসুমী হামিদ। দুই বছর পর জানা গেলো পরকীয়ার জেরে সংসার ভেঙে গেছে তাদের।

জানা যায়, গত বছরের নভেম্বর থেকেই তারা আলাদা থাকছেন। সম্প্রতি গণমাধ্যমের কাছে বিচ্ছেদের সত্যতা অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন। তবে আপাতত এ নিয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

বিনোদন অঙ্গনে গত কয়েক মাস ধরেই রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। একই অঙ্গনের এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়ে নানা কথা শোনা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, মূলত এসব নিয়েই তাদের সংসারে অশান্তির সূত্রপাত। একপর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী-রানা। পরিস্থিতির অবনতি হলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বের পর ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিকভাবে গাঁটছড়া বাঁধেন মৌসুমী ও রানা। তাদের সেই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের অনেক তারকাও উপস্থিত ছিলেন। কিন্তু বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই পরকীয়ার অভিযোগে এই দম্পতির সংসারের ইতি ঘটল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram