ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:০৭
logo
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৬

ঈদে শাড়িতে হানিয়া, হতাশ ভক্তরা

পরনে শাড়ি। তার সঙ্গে বেছে নিয়েছেন স্লিভলেস ব্লাউজ। মেহেদির রঙে রাঙানো হাত; কয়েক গোছা চুড়িও পরেছেন। মাথার চুলগুলো বেণি করে ছেড়ে দেওয়া। চোখে-মুখে বয়ে যাচ্ছে হাসির ঢেউ। ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি স্থিরচিত্রে এমন লুকে দেখা যায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে।

প্রিয় অভিনেত্রীকে এমন লুকে দেখে অনেক ভক্ত তার এই সাদামাটা সৌন্দর্যের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একটি অংশ হানিয়ার পোশাক নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে—“এই লুকটি ঈদ ফ্যাশনের সঙ্গে মানানসই নয়।”

ইনস্টাগ্রাম ছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হানিয়া আমিরের ছবিগুলো ছড়িয়ে পড়েছে। এসব মাধ্যমে অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। কেউ কেউ হানিয়া আমিরের সৌন্দর্যের প্রশংসা করলেও, অন্যরা তার স্টাইলিং নিয়ে সমালোচনা করেছেন, ট্রল করছেন। তাদের ভাষ্য—“এতে ঈদের আবহ পাওয়া যাচ্ছে না।”

মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একজন লেখেন, “ঈদে এটা কেমন লুক? এটাকেই কি আমরা ভালো ফ্যাশন সেন্স বলি? তওবা ভাই! হানিয়া আগে কিউট ছিল, কিন্তু এখন সে নিজের সঙ্গে কী করেছে বুঝতে পারছি না, আমার একদমই ভালো লাগছে না।”

কিছু মন্তব্যে বলা হয়েছে, “শাড়ি সাধারণত ঈদের সঙ্গে খুব একটা সম্পর্কিত নয়।” কেউ কেউ মনে করেছেন, “এই বিশেষ উপলক্ষে তার সাজটি ভিন্নভাবে করা উচিত ছিল।” আরেকজন লেখেন, “সবসময়ই তাকে সুন্দর দেখায়। কিন্তু ঈদে তার অন্যকিছু পরা উচিত ছিল। অথবা শাড়িটা একটু ভিন্নভাবে পরতে পারত।”

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও সরব হানিয়া আমির। তাকে সর্বশেষ দেখা গেছে ‘মেরি জিন্দিগি হ্যায় তু’। এতে হানিয়া আমিরের বিপরীতে অভিনয় করেন বিলাল আব্বাস খান। কয়েক দিন আগে শেষ হয়েছে এই টিভি সিরিয়াল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram