ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩২
logo
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৬

নায়িকাকে বিয়ে করলেন গায়ক বাদশা?

বিবাহবিচ্ছেদের পর পাঞ্জাবি নায়িকা ইশা রিখির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ভারতীয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। দীর্ঘ দিন ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। গুঞ্জন উড়ছে, বিয়ে করেছেন এই যুগল। ইশা রিখির মা পুনম রিখির ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে এ খবর চাউর হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ইশা রিখির মা পুনম রিখি তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। এসব ছবিতে দেখা যায়, বাদশাহ ও ইশা পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী বিয়ের আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত ইশা-বাদশা। উপস্থিত অতিথিদের সামনে মালাবদল করছেন তারা। ক্যাপশনে পুনম রিখি লিখেছেন, “ইশা-বাদশা সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুক।”

একটি ভিডিওতে দেখা যায়, অগ্নি সাক্ষী রেখে সাতপাকে ঘুরছেন বাদশা-ইশা। একটি ছবিতে ইশার কপালে সিঁদুরও দেখা গেছে, যা ইঙ্গিত দেয় কিছু ছবি হয়তো বিয়ের পরের অনুষ্ঠান থেকে তোলা।

তবে এসব ছবি ও বাদশা-ইশার বিয়ে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কবে বিয়ে হয়েছে তাও স্পষ্ট নয়। এ বিষয়ে কথা বলতে হিন্দুস্তান টাইমস বাদশাহর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কমন বন্ধুর মাধ্যমে পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার। শুরুতেই তারা বুঝতে পেরেছিলেন তাদের চলচ্চিত্র ও সংগীতের রুচি এক। পরে বাদশা ও ইশা তাদের সম্পর্কের কথা নিজ নিজ পরিবারকে জানায়।

এর আগে জেসমিন নামে এক নারীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বাদশা। এ সংসারে জেসমিন গ্রেস মাসিহ সিং নামে এক কন্যা সন্তান রয়েছে। ২০২০ সালে ভেঙে গেছে এই সংসার। জেসমিন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram