ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৯
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

তেলেগু সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়ক-নায়িকা কে?

গত এক দশকে তেলুগু ভাষার সিনেমা প্যান-ইন্ডিয়ার শক্তিতে পরিণত হয়েছে। অথচ একসময় এটিকে আঞ্চলিক চলচ্চিত্র শিল্প হিসেবে দেখা হতো। এখন তা বলিউডের সঙ্গে প্রতিযোগিতা করছে; অনেক বাজারে ছাড়িয়েও যাচ্ছে।

‘বাহুবলি’, ‘ট্রিপল আর’, ‘পুষ্পা’-এর মতো ব্লকবাস্টার সিনেমা ভাষার বাধা ভেঙে সারা ভারত ও বিদেশি দর্শকদেরও আকৃষ্ট করেছে। ইদানীং তেলেগু ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা তাদের বক্স অফিস ক্ষমতা, বিশাল ভক্ত-অনুসারীর কারণে বিপুল পরিমাণে পারিশ্রমিক পাচ্ছেন। আপনি কী জানেন তেলেগু ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়ক-নায়িকা কে? চলুন একনজরে তা জেনে নিই—

আল্লু অর্জুন
২০২৬ সালে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তেলেগু অভিনেতার তালিকায় শীর্ষে রয়েছেন আল্লু অর্জুন। জানা যায়, প্রতি সিনেমার জন্য প্রায় ২০০-৩০০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন তিনি। যা তাকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন করে তুলেছে।

‘পুষ্পা টু’ সিনেমার জন্য নির্দিষ্ট পারিশ্রমিক নেওয়ার বদলে লভ্যাংশ নেওয়ার মডেল বেছে নেন আল্লু অর্জুন। এ সিনেমার মোট লাভের ২৭ শতাংশ নিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত যে তার জন্য অত্যন্ত লাভজনক, তা-ও প্রমাণিত। সিনেমাটির মোট ব্যবসা ১ হাজার কোটি রুপির বেশি হওয়ায় আল্লু অর্জুন ২৭০ কোটি রুপি আয় করেছেন বলে জানা যায়। আল্লু অর্জুনের মোট সম্পদের পরিমাণ ৪৬০ কোটি রুপি।

রাশমিকা মান্দানা

তেলেগু সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন—রাশমিকা মান্দানা। ২০২৬ সাল থেকে এ অভিনেত্রী প্রতি সিনেমার জন্য ১০–১৩ কোটি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’, ‘ছাবা’ সিনেমার সাফল্যের পর তার পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্যান-ইন্ডিয়া জনপ্রিয়তার কারণে প্রযোজকরা রাশমিকার চাহিদা মেনে নিতে রাজি হচ্ছেন। সাধারণ প্রকল্পগুলোর ক্ষেত্রে তার পারিশ্রমিক সাধারণত ৪-৮ কোটি রুপির মধ্যে থাকে। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ধারাবাহিক সাফল্যের কারণে রাশমিকা বর্তমানে অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী হয়ে উঠেছেন। তার মোট সম্পদের পরিমাণ ৬৬-৭০ কোটি রুপি।

তেলেগু ইন্ডাস্ট্রির ক্রমবর্ধমান বাজার

কেবল অভিনয় নয়, তেলেগু সিনেমার তারকারা এন্ডোর্সমেন্ট, ব্র্যান্ড ডিল এবং লভ্যাংশ থেকেও বিপুল অর্থ উপার্জন করছেন। তেলুগু চলচ্চিত্র শিল্প এখন আকার ও প্রযোজনার দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র বাজারে পরিণত হয়েছে। ২০২৬ সালের শুরুর দিকের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই তেলুগু সিনেমাগুলো ৩৫১ কোটি রুপি আয় করেছে, যা এই শিল্পের ক্রমবর্ধমান প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরে। বড় বড় প্রজেক্ট সামনে থাকায় ইন্ডাস্ট্রির এই উত্থান অপ্রতিরোধ্য।
*সিয়াসাত অবলম্বনে

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram