ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬

শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে?

লম্বা চুল, মুখভর্তি দাড়ি আর চোখে সানগ্লাস; হাতে থাকা বড় এক বন্দুক থেকে বেরোচ্ছে আগুনের ঝলক। সদ্য মেগাস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স’-এর ১৭ সেকেন্ডের ফার্স্ট মোশন লুক প্রকাশ হতেই দর্শকদের মাঝে বেশ উত্তেজনা ছড়িয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে শাকিবের এই মারকাটারি অ্যাকশন লুক ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টি করলেও সবার মনে এখন একটিই প্রশ্ন- এই ছবিতে শাকিবের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু কোন চরিত্রে থাকছেন?

তবে এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘প্রিন্স’ ছবিতে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে নব্বই দশকের একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে।

এই ছবিতে জ্যোতির্ময়ী ও শাকিব খান জুটির রসায়ন দেখাতে গত ১০ দিন ধরে শ্রীলঙ্কায় শুটিং চলছে।

সেখানে মূলত এই জুটির রোমান্টিক দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা হচ্ছে। ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় বন্দি হচ্ছে তা। তবে শুধু প্রেম নয়, গল্পের প্রয়োজনে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। ছবিতে শাকিব খানের বিপরীতে শুধু জ্যোতির্ময়ীই নন, থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও।

দুই নায়িকাকে ঘিরে শাকিবের এই ‘প্রিন্স’ মুক্তি পেতে যাচ্ছে আসছে ঈদেই।
শাকিব খানের সঙ্গে কাজ করা নিয়ে বেশ উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী কুণ্ডু। এর আগে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নায়ক নিজের ‘স্টারডম’ বুঝতে দেন না। কাজের সময় একেবারে মাটির কাছাকাছি থাকেন, প্রচণ্ড সহযোগিতা করেন।

উনি খ্যাতনামী, বুঝতেই দেন না।
বর্তমানে সিনেমাটির পুরো দল শ্রীলঙ্কায় অবস্থান করছে। এখনও ২০ দিনের শুটিং বাকি রয়েছে। বাজেট সাশ্রয়ের পাশাপাশি নব্বই দশকের আবহাওয়া এবং লোকেশন হুবহু ফুটিয়ে তুলতেই শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে বলে পরিচালক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram