ঢাকা
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৯
logo
প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৬

পাতায়া বিচে উত্তাপ ছড়াচ্ছেন ভাবনা

অভিনয়ের ব্যস্ততার বাইরে নিজেকে সময় দিতে ভালোবাসেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সুযোগ পেলেই অবকাশ যাপনে প্রকৃতির সান্নিধ্য পেতে ছুটে যান নান্দনিক কোনো স্থানে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার থাইল্যান্ড ভ্রমণের ছবি শেয়ার করে আবারও নেটিজেনদের নজর কাড়লেন এই অভিনেত্রী।

বর্তমানে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন নগরী পাতায়ায় অবস্থান করছেন ভাবনা। সেখানকার সৈকত থেকে তোলা একাধিক ছবি তিনি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। ছবিগুলো দেখে সহজেই বোঝা যায়, পাতায়া বিচে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।

প্রকাশিত ছবিগুলোতে প্রিন্টেড স্লিভলেস পোশাক, ফ্যাশনেবল রোদচশমায় দেখা যায় ভাবনাকে। পেছনে নীল সমুদ্র আর আকাশের মেলবন্ধন। কখনও বারান্দায় সোফায় হেলান দিয়ে, কখনও আনমনে দূরে তাকিয়ে, আবার কখনও মৃদু হাসিতে ক্যামেরার সামনে নিজেকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তার স্বাভাবিক ভঙ্গি আর আত্মবিশ্বাসী উপস্থিতি ছবিগুলোতে আলাদা মাত্রা যোগ করেছে, যা মুহূর্তেই উষ্ণতা ছড়িয়েছে অন্তর্জালে।

একটি ছবির ক্যাপশনে ভাবনা লিখেছেন, “সবকিছু বুঝতে পারা মানেই হলো ক্ষমা করে দেওয়া।” ছোট্ট এই বাক্যও ভক্তদের মধ্যে ভাবনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন আশনা হাবিব ভাবনা। এরপর ছোট পর্দার অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা ও প্রশংসা অর্জন করেন। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram