ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৬

পাশে নেই স্ত্রী রোজা: যেভাবে কাটছে তাহসানের দিন, জানালেন নিজেই

ব্যক্তিগত জীবন ও সংসার ভাঙার গুঞ্জনের মধ্যেই নিজের বর্তমান অবস্থার কথা খোলাখুলি জানালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের খবর নিশ্চিত করে তিনি বলেন, জীবনের এই কঠিন সময়টিকে তিনি একেবারেই ভিন্নভাবে সামাল দিচ্ছেন।

শনিবার (১০ জানুয়ারি) তাহসান জানান, এখন তিনি নিজেকে সময় দিচ্ছেন একাকী ভ্রমণের মাধ্যমে। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে জনসম্মুখে খুব একটা দেখা যাচ্ছে না তাকে। এই সময়টায় কীভাবে দিন কাটছে—এ প্রসঙ্গে তাহসান বলেন, বই পড়াই এখন তার সবচেয়ে বড় সঙ্গী। ঘুরে বেড়ানো আর বইয়ের পাতায় ডুবে থেকেই তার দিন কেটে যাচ্ছে।

মানসিক শান্তির খোঁজে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করছেন তিনি। কোলাহল থেকে দূরে, নিরিবিলি পরিবেশে নিজের সঙ্গে সময় কাটানো আর বই পড়াই হয়ে উঠেছে তার নিত্যদিনের সঙ্গী।

তাহসান স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলার ইচ্ছা তার ছিল না। তবে বিবাহবার্ষিকী ঘিরে ছড়িয়ে পড়া নানা ভুয়া খবরের কারণেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করতে হয়েছে তাকে। তিনি জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেওয়া হবে।

এই মুহূর্তে কোনো শুটিং বা কনসার্ট নয়—নিভৃত জীবনযাপন, নিজের সঙ্গে সময় কাটানো এবং অসুস্থতা কাটিয়ে ওঠাই তাহসানের প্রধান অগ্রাধিকার।

উল্লেখ্য, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram