ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৫
logo
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৬

বিয়ে ও বিচ্ছেদ একান্তই ব্যক্তিগত, আল্লাহ চাইলে সবই হবে: প্রভা

বিনোদন জগতের ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন নিয়মিত না হলেও মাঝে মধ্যেই পর্দায় দেখা যায়। তবে অভিনয়ে মাঝে মধ্যে দেখা গেলেও সামাজিক মাধ্যমে তার উপস্থিতি চোখে পড়ার মতো। নানা বিষয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ভক্তদের সঙ্গে লাইভ আড্ডায় এসে তার ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী।

তার ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্নের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানান। অভিনয়ের বাইরে নিজের আত্মসম্মান ও ব্যক্তিস্বাধীনতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি। ২০০৫ সালে মেরিল সাবানের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপনের সাফল্যের পর নাটকে নিয়মিত অভিনয় করে দ্রুতই দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। বিভিন্ন সময়ে সিনেমায় অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও বড়পর্দায় তাকে নিয়মিত দেখা যায়নি। বর্তমানে তিনি নির্বাচিত কিছু কাজেই যুক্ত রয়েছেন।

এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর ‘পালিয়ে বিয়ে’ নাটকের শুটিং শেষে অভিনেতা অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রভা। তবে সেই সংসার ক্ষণস্থায়ী ছিল। তা বেশি দিন টেকেনি। পরে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পর্দার আড়ালেই ছিলেন অভিনেত্রী।

সম্প্রতি ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় অংশ নেন সাদিয়া জাহান প্রভা। লাইভের শুরুতেই অভিনেত্রী সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রভা বলেন, আমি এখন একটা কাজ করছি, বুঝতে পারছি এটা হয়তো একটা কালচার। সৌজন্যতা হিসেবে শুভেচ্ছা জানানো হয়। তবে আমার মনে হয়, গুড উইশ সবসময়ই করা যায়।

লাইভ চলাকালীন ভক্তদের নানা মন্তব্য ও প্রশ্নের উত্তর দেন প্রভা। এ সময় অপ্রাসঙ্গিক ও অশালীন মন্তব্য এড়িয়ে যাওয়ার কথাও জানান তিনি। অভিনেত্রী বলেন, ভালো-মন্দ সব মন্তব্যই পড়ার চেষ্টা করব। যদি কেউ খুব অপ্রাসঙ্গিক বা অশিক্ষিতের মতো মন্তব্য করেন, সেটা এড়িয়ে যাব। ভালো মন্তব্যের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব বলে জানান প্রভা।

লাইভে বেশিরভাগ ভক্ত তার বর্তমান ব্যস্ততা ও কাজ নিয়ে জানতে চাইলেও কিছু দর্শক ব্যক্তিগত বিষয়, বিশেষ করে বিয়ে নিয়ে প্রশ্ন করেন। শুরুতে এসব প্রশ্ন এড়িয়ে গেলেও পরে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী।

প্রভা বলেন, বিয়ে কবে হবে, কেন হচ্ছে না, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হলো কেন— এসব প্রশ্ন যে ব্যাড ম্যানার, সেটি কি জানেন? আমি রক্ত-মাংসের মানুষ। যেদিন আল্লাহ যেটা লিখে রাখবেন, সেদিন সেটাই হবে। এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়, কাউকে এভাবে প্রশ্ন করা উচিত না বলে জানান অভিনেত্রী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram