ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৩
logo
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৫

১৭ হাজার কোটি টাকারও বেশি সম্পদের মালিক শাহরুখ খান

ভারতের সবচেয়ে ধনীর খেতাব পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, শাহরুখের সম্পত্তির পরিমাণ ১২ হাজার ৪৯০ হাজার কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩ হাজার ৭২০ কোটি টাকা।

প্রত্যেক বছরই ভারতীয় ধনকুবেরদের সম্পত্তির নিরিখে একটি ক্রমতালিকা প্রকাশ করে হুরুন ইন্ডিয়া। এবছর ভারতীয় ধনকুবেরদের মধ্যে সবার ওপরে রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি। ৯ দশমিক ৫৫ লাখ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি ও তার পরিবার। দ্বিতীয় স্থানে গৌতম আদানি ও তার পরিবার। তাদের মোট সম্পত্তির পরিমাণ ৮ দশমিক ১৫ লাখ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন রোশনি নাদার মালহোত্রা। ২ দশমিক ৮৪ লাখ কোটি টাকার সম্পত্তির মালিক নাদারই দেশের ধনীতম নারী।

এই তালিকাতেই এবার হইচই ফেলে দিলেন শাহরুখ। গত বছর এই লিস্টে প্রথমবার স্থান পেয়েছিলেন তিনি। ৭ হাজার ৩০০ কোটি রুপির সম্পত্তি ছিল শাহরুখ ও তার পরিবারের। চলতি বছরের ক্রমতালিকা অনুযায়ী, শাহরুখের দখলে রয়েছে ১২ হাজার ৪৯০ কোটি রুপির সম্পত্তি। পুরো ভারতের অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পরিমাণ সম্পত্তি রয়েছে শাহরুখ ও তার পরিবারের হাতেই।

অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও শাহরুখ চূড়ান্ত সফল। তার প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেনমেন্ট, ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স বাণিজ্যিকভাবে যথেষ্ট সফল।

বলি তারকাদের মধ্যে ধনীতমের তালিকায় রয়েছেন কেকেআরের মালিক জুহি চাওলা ও তার পরিবার। ৭ হাজার ৭৯০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাদের। এরপর যথাক্রমে রয়েছেন হৃতিক রোশন, করণ জোহার ও অমিতাভ বচ্চন। প্রথমবার এই তালিকায় জায়গা করে নিয়েছেন অমিতাভ বচ্চন, ১ হাজার ৬৩০ কোটি রুপির সম্পত্তির মালিক তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram