ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৪
logo
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৫

আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না: মুনমুন

চলতি বছর বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালো লাগায়।

দুই পরিবারের সম্মতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। যদিও প্রথমে বিয়েতে রাজি ছিলেন না মুনমুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা প্রকাশ করেন তিনি।

মুনমুন বলেন, ‘আম্মু আগে বলতো যে, নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দিবে না ।

বা আমার তিন ভাই আছে, তাদের কাউকে বিয়ে দিবে না।’

মুনমুনের কথায়, ‘নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না পরে আব্বু-আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছে। জামিল ভালো ছেলে, রাজি হও।

কেন বিয়ে করবে না!’ সব এলাকাতেই ভালোমন্দ মানুষ থাকে জানিয়ে মুনমুন বলেন, ‘আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম আমার এখন মনে হচ্ছে, সব দেশে আসলে ভালো-মন্দ দুইটাই থাকে। জামিলের জন্ম সিলেটে তবে পৈত্রিকসূত্রে নোয়াখালীর। ভালো মানুষ সে।’

কাজের প্রসঙ্গে মুনমুন বলেন, ‘খুব শিগগিরই আমাদের একটা কাজ আসতে চলেছে। ইতোমধ্যে সেটা আরটিভিতে দেখানো হয়েছে।

সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram