ঢাকা
logo
প্রকাশিত : August 14, 2025

১৩ বছর পর ফিরছেন সমীরা রেড্ডি

একসময় বলিউডের জনপ্রিয় মুখ ছিলেন সমীরা রেড্ডি। ‘রেস’, ‘দে দানা দন’সহ বেশ কয়েকটি হিট ছবির নায়িকা তিনি। ১৩ বছর ধরে পর্দায় অনুপস্থিত সমীরা। ২০১২ সালের ‘তেজ’ ছিল তাঁর শেষ ছবি।

দীর্ঘ বিরতির পর এবার ফিরছেন ভৌতিক ছবি ‘চিমনি’ নিয়ে। সমীরা জানান, তাঁর এই প্রত্যাবর্তনের প্রেরণা এসেছে একেবারেই অপ্রত্যাশিত জায়গা থেকে, নিজের ছেলের কাছ থেকে। বলেন, “এক বছর আগে আমার ছেলে রেস দেখে অবাক হয়ে বলল, ‘মা, তুমি আবার অভিনয় করছ না কেন?’ আমি বললাম, কারণ আমি তো তোমাদের দেখাশোনাতেই ব্যস্ত। ও-ই আমাকে নতুন করে ভাবতে বাধ্য করল।

‘চিমনি’ শুটিং সেটে প্রথম দিনে নার্ভাস ছিলেন তিনি। সমীরার মনে হয়েছিল, যেন সবকিছু আবার নতুন করে শুরু করছেন। তবে ক্যামেরা চালু হওয়ার পর সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। বলেন, ‘অ্যাকশন শুনেই আমি চরিত্রে ঢুকে গেলাম এবং পরিচালক যেমন চেয়েছেন, তেমনভাবে অভিনয় করলাম।


এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘চিমনি’র টিজার। শিগগিরই ছবিটি মুক্তি পাওয়ার কথা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram