ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৩১
logo
প্রকাশিত : জুলাই ২৮, ২০২৫

‘হায় যদি আগে বুঝতাম!’: বাবার যে শাসন নিয়ে সালমানের এতো আফসোস

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান মাঝে মধ্যেই যে বকা খান, তা এই প্রথম নয়। বরং ঘুরেফিরে অনেক বারই বকা খেয়েছেন তিনি। কিন্তু সজাগ হননি। গত শনিবার (২৬ জুলাই) আবারও বকা খেলেন অভিনেতা। এবার সালমান খানের বুকে বিঁধেছে? এদিন বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার বাবা সেলিম খানের বকা সবার সামনে তুলে ধরে ভাইজানের আফসোস—হায়… যদি আগে বুঝতাম!

রোববার সকালে সালমাননের একটি বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে ছেলেকে শাসন করে সেলিম খান বলেছেন, একটা সময়ের পর বর্তমান অতীত হয়ে যায়। অতীত ভবিষ্যৎকে ধরে রাখে।

এ চিত্রনাট্যকার বলেন, বর্তমান যে কোনো মানুষের জীবনে দামি উপহার। তুমি যদি তার সদ্ব্যবহার কর, তা হলে সঠিক জীবন পাবে। কিন্তু সেটি যে সালমানের দ্বারা হওয়ার নয়, সে কথাও জানান সেলিম খান।

তাই সরাসরি দুষেছেন নিজের সন্তানকে। তিনি বলেন, বারবার ভুল করা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। এটাই তোমার চরিত্র। এর জন্য কাউকে দোষ দিও না। কেউ না চাইলে কাউকে দিয়ে কোনো ভুল বা অন্যায় করাতে পারে না।

বাবার বকা খেয়ে ভাইজানের উপলব্ধি হয়েছে। হুঁশ ফিরেছে। তবে যেন বড্ড দেরিতে। আগেই নিজেকে চিনতে পাররেল এতদিনে ব্যক্তিগত জীবনে থিতু হতে পারতেন ভাইজান’?

তাই আফসোস করে তিনি বলেন, আগে যদি নিজের ভুল বুঝতে পারতাম। তার পরেই স্বভাবসুলভ ভঙ্গিতে নিজেকে সান্ত্বনা দিয়েছেন, এখনো সময় আছে। এমন কিছু দেরি হয়ে যায়নি।

এদিকে সালমান খান প্রায় প্রতি দিন বিষ্ণোই গংদের হুমকি পাচ্ছেন। প্রতিমুহূর্তে মৃত্যুভয় তাড়া করে ফিরছে তাকে। তার ওপরে একাকিত্ব বোধ। নেটিজেনদের ধারণা— অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পর সেই অর্থে প্রযোজক-অভিনেতার কোনো ‘বান্ধবী’ নেই। বরং সালমানের প্রত্যেক প্রেমিকা বা বান্ধবী ঘরে-বরে সংসারী। ৫৯-এ এসে সেই ভুল পদক্ষেপ নিয়েও কি অপরাধ বোধে ভুগছেন ভাইজান? তাই কি আক্ষেপ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram