ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৩১
logo
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫

‘আমি প্রস্রাব পান করেছি, তাতে লোকের সমস্যা কী’

বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালের একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নিজের ভাঙা পা সারানোর জন্য প্রস্রাব পান করার দাবি করাই বিস্মিত অনুরাগীরা।

এই মন্তব্যের জেরে যেমন সমালোচনার মুখে পড়েছেন, তেমনই অনেকে তাকে নিয়ে কৌতুক করেছেন এবং এই কাজকে ‘বিপদের লক্ষণ’ বলেও আখ্যা দিয়েছেন। অবশেষে এই বিতর্কের মুখে পরেশ রাওয়াল নিজেই মুখ খুলেছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল তার চিরাচরিত ভঙ্গিতেই উত্তর দিয়েছেন।

প্রস্রাব পানের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি পালটা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আমি প্রস্রাব পান করেছি, তাতে লোকের সমস্যা কী? নাকি আমি তাদের প্রস্রাব পান করতে না দেওয়ায় কোনো সমস্যা হচ্ছে? তারা কি ভাবছেন যে কেন আমি একাই পান করেছি তাদের দিইনি?’

পরেশ রাওয়াল বলেন, ‘এটি আমার জীবনে ৪০ বছর আগে ঘটা একটি ঘটনা। এ আর এমন কী বড় ব্যাপার? মানুষ তিল থেকে পাহাড় তৈরি করতে পছন্দ করে। তাদের এসব উপভোগ করতে দিন।’

প্রসঙ্গত, পরেশ রাওয়াল ‘আন্দাজ আপনা আপনা; চলচ্চিত্রে প্রথম ডবল রোল করেন। এরপর পরিচালক প্রিয়দর্শনের চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকায় হাস্যরসাত্মক অভিনয় করে ভারত জোড়া খ্যাতি পান।

তার অভিনীত অন্যান্য ছবিগুলির মধ্যে ফান্টুস, ক্রান্তিবীর, হেরা ফেরি, ফির হেরা ফেরি, গরম মসালা, ভাগম ভাগ, মালামাল উইকলি, হাঙ্গামা ইত্যাদি উল্লেখযোগ্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram