ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৫
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৫

‘লাকি ভাস্কর’ এর সিক্যুয়েল, দুলকার সালমানকে নিয়ে জল্পনা

দক্ষিণী সুপারস্টার দুলকার সালমান অভিনীত জনপ্রিয় সিনেমা ‘লাকি ভাস্কর’ এর সিক্যুয়েল আসছে শিগগিরই।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সুখবর দেন সিনেমাটির পরিচালক ভেঙ্কি আটলুরি।

তবে এখনই সিনেমার কাজ শুরু হচ্ছে না বলে জানিয়েছেন পরিচালক। নতুন সিনেমার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই নির্মাতা ভেঙ্কি আটলুরি।

হায়দরাবাদে চলছে আটলুরির নতুন সিনেমার শুটিং। সেই সিনেমার গল্প নিয়ে কথা বলতে গিয়েই ‘লাকি ভাস্কর ২’-এর প্রসঙ্গ উঠে আসে।

আটলুরি বলেন, ‘হ্যাঁ, ‘লাকি ভাস্কর’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে আমরা এগোচ্ছি। দর্শকরা সিনেমাটি যেভাবে গ্রহণ করেছেন, তাতে দ্বিতীয় অংশ নিয়ে পরিকল্পনা না করে উপায় নেই। তবে কবে থেকে শুটিং শুরু হবে, তা এখনই বলতে চাই না।’

এদিকে সিক্যুয়েলের ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। দর্শকের একটাই প্রশ্ন দুলকার কি আবারও ভাস্কার চরিত্রে ফিরবেন? যদিও এই ব্যাপারে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি, তবে পরিচালক ভেঙ্কি অ্যাটলুরির দৃঢ়তা এবং আগ্রহ বলছে, দ্বিতীয় কিস্তিও হতে যাচ্ছে চমকপ্রদ।

দুলকার সালমান, মীনাক্ষী চৌধুরী, রামকি ও সাই কুমার অভিনীত ‘লাকি ভাস্কর’ প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিল। পরবর্তী সময়ে নেটফ্লিক্সে মুক্তির পরও সিনেমাটি জনপ্রিয়তা ধরে রাখে।

জানা গেছে, প্রথম কিস্তির গল্পের ধারাবাহিকতায়ই দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। তবে এবার গল্পে নতুন মোড় এবং চমক থাকছে। প্রথম পর্বে যে অমীমাংসিত বিষয়গুলো ছিল, তা নিয়েই নতুন গল্পের বুনন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এখন পর্যন্ত ‘লাকি ভাস্কর টু’-এর অভিনেতা-অভিনেত্রী বা টেকনিক্যাল টিম নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে, দুলকার সালমানই সিক্যুয়েলেও প্রধান চরিত্রে থাকবেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram