ঢাকা
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৮
logo
প্রকাশিত : জুলাই ৭, ২০২৫

নেশার রাজ্যে হারিয়ে যাওয়া উপমার অন্ধকার জীবনের গল্প

সম্প্রতি  নির্মিত হল এক খন্ডের নাটক ‘শেষ ভালোবাসা’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারজানা মেহমুদ উপমা। মেজবাহ শিকদারের পরিচালনায় নির্মিত নাটকটি ঢাকা শহরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করা হয়।

নাটকের গল্পে উপমা একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করে। বাবা-মা তাকে সময় না দেওয়ার কারণে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে এক সময় নেশার জগতে প্রবেশ করে উপমা এবং নেশার কারণে তার বয়ফ্রেন্ডের সাথে দূরত্ব তৈরি হয়। অপরদিকে পড়ালেখায় অনিয়ম এবং পরিবারের সাথেও তার সঙ্গে  দূরত্ব দিনে দিনে বেড়েই চলে। ফলশ্রুতিতে তাদের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটে। একটা পর্যায়ে বাসা ছেড়ে বন্ধুর বাসায় গিয়ে ওঠে। কিন্তু নেশার টাকা যোগানোর জন্য বন্ধুরা তাকে অনৈতিক কাজে বাধ্য করে। নেশায় এতোটাই মগ্ন ছিল নেশার টাকা যোগাতে উপমা সব ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে। বয়ফ্রেন্ডের সাথেও ব্রেকআপ হয়ে যায় তার। এভাবেই নেশার রাজ্যে হারিয়ে যাওয়া উপমার জীবন অন্ধকারে হারিয়ে যায়। তারপর চূড়ান্ত পরিনতির দিকে এগিয়ে যায় গল্প।

গল্পের কেন্দ্রীয়  চরিত্রে অভিনয় করা উপমা বলেন, নাটকের গল্প আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। একটি নেশাগ্রস্ত মেয়ের চরিত্রে অভিনয় করাটা অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে। তবে খুবই ভালো লেগেছে। নেশা কিভাবে মানুষের স্বাভাবিক জীবনকে- পরিবারকে ধ্বংস করে দেয় তা এই নাটকের গল্পে তুলে ধরা হয়েছে। নেশা যে কতোটা বিধ্বংসী তার পরিস্কার মেসেজ রয়েছে ‘শেষ ভালোবাসা’ নাটকে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে। এই নাটকটি আমার করা সেরা নাটকের তালিকায় থাকবে বলে আমার বিশ্বাস। 

প্রসঙ্গত, এ যাবৎ অর্ধশতাধিক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন উপমা। আমি তোমাকেই ভালবাসি, মেট্রোপলিটন বিভ্রম, অ্যাডালথুড, নিয়তির খেলা, সুপার গার্ল ওয়েব সিরিজসহ অসংখ্য নাটকে কাজ করেছেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram