ঢাকা
logo
প্রকাশিত : June 30, 2025

দ্বিগুণ পারিশ্রমিক চাইছেন শ্রীলীলা

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেন রোশান মেকা।

৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০ কোটি রুপি। সিনেমাটির জন্য ৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রীলীলা। কিন্তু কয়েক বছরের ব্যবধানে বেড়ে যায় তার চাহিদা, বৃদ্ধি পায় তার পারিশ্রমিকও। গত বছর শ্রীলীলা একটি সিনেমার জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। একই বছর একদফা পারিশ্রমিক বৃদ্ধি করেন। এবার দ্বিগুণ পারিশ্রমিক চাইছেন এই অভিনেত্রী।

সিয়াসাতের তথ্য অনুসারে, পারিশ্রমিক দ্বিগুণ করে খবরের শিরোনাম হয়েছেন তেলেগু সিনেমার অভিনেত্রী শ্রীলীলা। এর আগে সাড়ে ৩ কোটি থেকে ৪ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। এই তারকা এখন তার পরবর্তী প্রকল্পগুলোর জন্য ৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি টাকার বেশি) পারিশ্রমিক দাবি করছেন।

বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা’। এ সিনেমার দ্বিতীয় পার্টের আইটেম গানে পারফর্ম করেন শ্রীলীলা। গানটি মুক্তির পর দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। তবে শ্রীলীলা তার পারফরম্যান্সের জন্য প্রশংসা কুড়ান। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্প টু’ সিনেমার আইটেম গানের জন্য শ্রীলীলা ২ কোটি রুপি পারিশ্রমিক নেন।

শ্রীলীলার হাতে বর্তমানে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তেলেগু ভাষার ‘জুনিয়র’, ‘ম্যাস যাত্রা’ সিনেমার শুটিং শেষ করেছেন। হিন্দি ভাষার ‘আশিকি থ্রি’, তামিল ভাষার ‘পরাশক্তি’, তেলেগু ভাষার ‘ওস্তাদ ভগত সিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তেলেগু ভাষার ‘লেনিন’ সিনেমার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। পরবর্তীতে ভারতে ফিরে বড় পর্দায় নাম লেখান শ্রীলীলা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram