ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩০
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৫

‘দেবদাস’ হয়ে গিয়েছিলেন আমির খান, অতঃপর…

দীর্ঘদিনের বিরতির পর আবারও রূপালী পর্দায় দেখা মিলল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা ‘সিতারে জমিন পার’।

এর মাঝেই প্রকাশ্যে এলো জনপ্রিয় এ নায়কের দাম্পত্য জীবন নিয়ে অবসাদের কথা। সেই অবসাদ নাকি ‘দেবদাস’ বানিয়ে ছেড়েছিল তাকে; শেষ করে দিতে চেয়েছিলেন নিজেকেই নিজে!

সম্প্রতি ভাইরাল হয়েছে তার পুরোনো একটি সাক্ষাৎকার, যেখানে নিজের মুখে এই কথা স্বীকার করেছেন আমির। 

তিনি জানান, খুব অল্প বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতেই। কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। রোজ অশান্তি লেগেই থাকত। তাই একে অপরের প্রতি শেষ ভালোবাসাটুকু মুছে যাওয়ার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আমির-রিনা। কিন্তু এই বিচ্ছেদের পরেই মানসিকভাবে ভেঙে পড়েন আমির। কাজে মন বসাতে পারেন না। ধীরে ধীরে অবসাদ গ্রাস করে তাকে।

সাক্ষাৎকারে আমির বলেন, ‘বিচ্ছেদের পরে বুঝতেই পারছিলাম না আমার কী করা উচিত। রাতে ঘুমোতে পারতাম না। তখনই শুরু হয় মদ্যপান। যে মদ ছুঁয়েও দেখতাম না, সেই আমি এক দিনেই এক বোতল মদ শেষ করে ফেলতাম। একপ্রকার ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম। গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম। সেই সময় নিজেকে শেষ করে দেব ভেবেছিলাম। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

যদিও এরপর নিজের চেষ্টায় এই অবসাদ থেকে বেরিয়ে আসেন অভিনেতা। আবারও মন দেন কাজে। এরপর দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাও-এর সঙ্গে। যদিও সেই বিয়েও টেকেনি আমিরের। বর্তমানে গৌরী স্প্যাটের সঙ্গে সম্পর্কে আছেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram