ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩২
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৫

বিয়ে নয়, আগে রাজের সঙ্গে একত্রবাস: সামান্থা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অবশেষে প্রেমে পড়েছেন। কাউকে মন দিয়েছেন। অনুমান অভিনেত্রীর অনুরাগীদের। সামান্থার এক ঘনিষ্ঠ সূত্র যা জানাল।

এর আগে অভিনেত্রী ভালোবেসে ঘর বেঁধেছিলেন নাগা চৈতন্যের সঙ্গে। ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ তারকা জুটি। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হলে সব জল্পনার অবসান ঘটিয়ে ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন।

এরপর দুজনার দুটি পথ দুদিকে। চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের মূল কারণই ছিল শোভিতা ধূলিপালার সঙ্গে ঘনিষ্ঠতা। এরপর অভিনেতা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে সংসারী হয়েছেন।

দক্ষিণী পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তবে এখনই বিয়ে নয়; তারা নাকি একত্রবাস করবেন। এ সম্পর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সামান্থা কিংবা রাজ।

অন্যদিকে বিবাহবিচ্ছেদের পর বেশ বিষন্ন হয়ে পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। তাই তার অনুরাগীরা অপেক্ষায় ছিলেন—কবে আবার প্রেমে পড়বেন অভিনেত্রী? অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে।

দক্ষিণী পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তবে এখনই বিয়ে নয়; তারা নাকি একত্রবাস করবেন। এ সম্পর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সামান্থা কিংবা রাজ। তবে সামান্থার শেয়ার করে নেওয়া একটি ছবি জল্পনা বেড়েছে।

এক বিমানযাত্রার সময়ে রাজের কাঁধে মাথা রেখে ছবি তোলেন সামান্থা। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, চর্চিত যুগল নাকি একসঙ্গে থাকার কথা ভাবছেন। বিয়ে নয়, সামান্থা ও রাজ—কিছু দিন একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন। তার জন্য বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন এ প্রেমিক যুগল। ওদের একত্রবাস করার ইচ্ছে ছিল। সেদিকেই ওরা এগোচ্ছেন।

উল্লেখ্য, সামান্থার আগে শ্যামলী দে নামে এক সহপরিচালকের সঙ্গে বিবাহিত ছিলেন রাজ নিদিমোরু। ২০১৫ সালে রাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন শ্যামলী। বিশাল ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে সহপরিচালক হিসেবে কাজ করেছেন।

এ ছাড়া ‘ওমকারা’, ‘রং দে বসন্তী’র মতো সিনেমায় সৃজনশীল উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন শ্যামলী দে। এদিকে ‘সিটাডেল হানি বানি’-তে কাজ করতে গিয়েই নাকি সামান্থার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় রাজ নিদিমোরুর বলে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram