ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২২
logo
প্রকাশিত : মে ৪, ২০২৫

‘সালমান দিনে একরকম রাতে আরেক রকম’

বলিউডের ভাইজানখ্যাত সালমান খান ও বাদশাহ শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্ব শুরুর দিকে দ্বন্দ্বের রূপ নিলেও, পরে আবার বন্ধুত্বের রূপ নেয়। এ দুই মহারথীর অনেক অজানা গল্প জানা আছে ভারতীয় র‌্যাপার মিকা সিংয়ের। সম্প্রতি একটি পডকাস্টে সালমান খান সম্পর্কে তিনি বেশ কিছু গোপন কথা প্রকাশ করেছেন। তিনি বলেছেন সালমান খান সম্পর্কে নানা অজানা কথা।

মিকা সিং বলেন, সালমান দিনের বেলা খিটখিটে মেজাজে থাকেন। তার সঙ্গে উপযুক্ত কথা বলার সময় হচ্ছে সন্ধ্যা ৬টার পর থেকে। দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত সালমান ভাইয়ের থেকে দূরে থাকাই শ্রেয়। তিনি বলেন, তার মুড বোঝা খুবই কঠিন। মুড যদি ভালো থাকে, তাহলে সে রাজা। আর মুড খারাপ থাকলে সালমানের থেকে বড় গুণ্ডা আর কেউ নেই।

এ র‌্যাপার বলেন, , সালমান দিনে একরকম রাতে আরেক রকম। ‘সালমান ভাই যদি দুই পেগ মদ খেয়ে ফেলেন, তাহলে আর নিজের মধ্যে থাকেন না। তার কাছে তখন সবাই প্রিয় বন্ধু। অন্য একটা জগতে চলে যান ভাইজান। তিনি বলেন, খুব জোরে জোরে হাসেন, খুব মজা করেন।

মিকা সিং বলেন, একবার তো সালমান দুই পেগ ড্রিংক করে নিজের ভাইকেই চিনতে পারছিলেন না। তবে হ্যাঁ, নেশা করলেও সালমান কখনো বেহুঁশ হন না। তিনি একেবারেই ভোলেন না যে, তিনি একজন অভিনেতা। দেশের নামকরা একজন মানুষ। তাই তার ব্যবহার খুবই মাপা থাকে বলে জানান এ র‌্যাপার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram