ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২২
logo
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৫

নিজের সেরা ভার্সন হতে প্রিয়াঙ্কা চোপড়ার পরামর্শ জেনে নিন

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ‘মোটিভেশনাল স্পিকার’ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। জীবন সম্পর্কে তার রয়েছে নিজস্ব দর্শন। এই অভিনেত্রী একটি সেমিনারে নিজের সেরা ভার্সন হওয়ার ১২টি উপায় জানিয়ে দিয়েছেন। আপনিও জেনে নিতে পারেন।

১. নিজেকে জানুন। অর্থাৎ আপনাকে বলতে চাইছি, আপনি যে কে তার উত্তর খুঁজুন।

২. ভয় দূর করুন। স্বপ্ন দেখতে ভয় পাবেন না।

৩. কখনও মনে করবেন না যে আপনি গন্তব্যে পৌঁছে গেছেন। নতুন সুযোগ খুঁজতে থাকুন।

৪. স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ হোন।

৫. আপোষ করবেন না। স্বপ্ন থামিয়ে দেবেন না।

৬. বার বার ব্যর্থ হওয়ার পরে ফিনিক্স পাখির মতো সামনে তাকান।

৭. সাহসী হোন এবং ঝুঁকি গ্রহণ করুন।
৮. এমন মানুষদের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে পেছনে টেনে ধরবে না।

৯. সবাইকে সময় দেবেন না।
১০. হাসিখুশি থাকুন।

১১. যারা আপনাকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছে আপনিও তাদেরকে সাধ্যমত ফিরিয়ে দিন।

১২. যেখান থেকে আপনার যাত্রা শুরু করেছেন অর্থাৎ অতীত ভুলে যাবেন না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram